০১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বৃষ্টিতে পণ্ড সালমাদের প্রস্তুতি ম্যাচ

নারী বিশ্বকাপের মূল পর্বে নামার আগেই থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী দল। বৃষ্টির কারণে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ হলো না টাইগ্রসদের। পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টসও অনুষ্ঠিত হয়নি। বৃষ্টি কমার অপেক্ষায় দিন কেটেছে মেয়েদের।

এ দিনে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে জাহানারা আলম-নিগার সুলতানাদের।

এরপর ২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা করবে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার নারীদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আরেকটি গ্রুপে খেলবে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

বৃষ্টিতে পণ্ড সালমাদের প্রস্তুতি ম্যাচ

প্রকাশিত : ০২:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০