০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আজ যাত্রা শুরু বন্ধন এক্সপ্রেসের

খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করেছে। ফলে এখন থেকে সপ্তাহে বৃহস্পতি ও রবিবার চলবে বন্ধন এক্সপ্রেসের দুটি ট্রেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনায় এসে পৌঁছায়। দুপুর সোয়া ১টার দিকে আনুষ্ঠানিকভাবে বন্ধনের এ যাত্রার উদ্বোধন করা হয়। পরে বেলা দেড়টায় ট্রেনটি কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যায়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে এ ট্রেনটির খুলনা থেকে যাত্রার উদ্বোধন করেন। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক উপস্থিত ছিলেন।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, এর আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করতো। রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হলো। এর ফলে এ ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে।

ট্রেনের আটটি বগিতে ৪৫৬টি সিট রয়েছে। রবিবার ট্রেনটি খুলনা থেকে কলকাতার উদ্দেশে যাত্রার আগ পর্যন্ত ৩২টি টিকিট বিক্রি হয়। গত বৃহস্পতিবার খুলনা থেকে কলকাতার উদ্দেশে বন্ধনে যাত্রা করেছিলেন ১১৪ জন যাত্রী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আজ যাত্রা শুরু বন্ধন এক্সপ্রেসের

প্রকাশিত : ০৭:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০