টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় সখীপুর বাজার বণিক বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রোমেজ উদ্দিন (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার মহানন্দপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও ফুলকি ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন। বর্তমানে তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকায় বসবাস করতেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, মোটর সাকাইকেল যোগে সখীপুর থেকে কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি যাওয়ার পথে মহানন্দপুর বাজারের দক্ষিণ পাশের বাইদে ট্রাফে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমা আহমেদ তাকে মৃত ঘোষনা করেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















