১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ট্রাক-সিএনজি সংঘর্ষে, বৃদ্ধা নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চান বিবি নামের (৫৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান বিবি উপজেলার কাদমা গ্রামের আব্দুল জব্বার মিয়ার স্ত্রী। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে আত্মীয় এক রোগীকে দেখতে রায়পুর গ্রামে যান চান বিবি। বেলা সাড়ে ১১টার দিকে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। রায়পুর গ্রামের পাশ থেকে সিএনজি অটোরিকশাটি ছাড়ামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চান বিবি নিহত হন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ট্রাক-সিএনজি সংঘর্ষে, বৃদ্ধা নিহত

প্রকাশিত : ০৫:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০