মোতেরা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম। আহমেদাবাদে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এক লাখ দশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন আহমেদাবাদের এই স্টেডিয়ামে। এর আগে মোতেরাতে ৫৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারতেন।
অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ৯০,০০০। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু নবনির্মিত মোতেরার এই স্টেডিয়াম এবার মেলবোর্নের থেকে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের শিরোপা ছিনিয়ে নিতে চলেছে।
২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্মিত সর্দার বল্লভ ভাই স্টেডিয়ামের উদ্বোধন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ২০২১ সালে ফেব্রুয়ারিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে ইংল্যান্ড। ওই সিরিজের একটি দিন-রাতের টেস্ট হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























