০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যে রেকর্ডে রস টেলরই প্রথম

নিউজিল্যান্ডের অভিজ্ঞ সেনানি রস টেলর বিরল এক রেকর্ডই গড়ে ফেললেন। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন।

ক্যারিয়ারে অন্তত ১০০ টেস্ট খেলেছেন-এমন ক্রিকেটারের সংখ্যা ৬৭ জন। ১০০ ওয়ানডে খেলা ক্রিকেটারের সংখ্যা ২৬৩ জন। আর ক্রিকেটের সবচেয়ে নতুন সংস্করণ টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা আছে মাত্র তিন জনের। এদের মধ্যে ৩৫ বছর বয়সী টেলরের নাম আলাদা করে রেকর্ডের পাতায় লেখা থাকবে। কারণ নারী-পুরুষ সব মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছেন তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। আর এ ম্যাচ দিয়েই ত্রিশতক পূরণ করেছেন টেইলর।

২০০৬ সালের মার্চে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টেলরের। একই বছর ডিসেম্বরে খেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের স্বাদও নিয়ে নেন তিনি। ১৪ বছরের ক্যারিয়ারে ১০০ টেস্টের পাশাপাশি এখন পর্যন্ত ২৩১ ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টি খেলেছেন ওয়েলিংটনে জন্ম নেওয়া টেলর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যে রেকর্ডে রস টেলরই প্রথম

প্রকাশিত : ০৪:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০