০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে ‘চা পান করে’ ৯ জন অসুস্থ

জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামে চা পান করে ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় ছিল ভাঙ্গাবাড়ী ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল। একই গ্রামের মোন্নাফ আলী, মাহফিলকে কেন্দ্র করে অস্থায়ী চায়ের দোকান দেন। মোন্নাফ মিয়ার চায়ের দোকানে শুক্রবার রাতে চা পান করে ৯ জন মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে চায়ের দোকানিসহ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাটুরিয়া হাসপাতলের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, হাসপাতালে ৮ জন ভর্তি আছে তারা সবাই শঙ্কামুক্ত। বাকি একজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

অসুস্থরা সবাই সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন ও পার্শ্ববর্তী ধামারাই উপজেলার বিভিন্ন গ্রামের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

মানিকগঞ্জে ‘চা পান করে’ ৯ জন অসুস্থ

প্রকাশিত : ০২:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০