০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, আহত ৪

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি প্রাইভেটকার আগুনে ভস্মীভূত হয়েছে। রাস্তার পাশে পড়ে যায় ট্রাকটি।

শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুই গাড়ির চালকসহ চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি তিন যাত্রী নিয়ে গাজীপুর থেকে গোপালগঞ্জে যাচ্ছিল। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। মুখোমুখি সংঘর্ষের পর প্রাইভেটকারে আগুন লেগে যায়।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় প্রাইভেটকার এবং ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছেন। তবে শিশু ও নারীসহ প্রাইভেটকারের তিন যাত্রী অক্ষত আছেন। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, আহত ৪

প্রকাশিত : ০২:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০