০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নাঈমের ঘূর্ণিতে চাপে জিম্বাবুয়ে

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠা জিম্বাবুয়েকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়েছে প্রিন্স মাসভুরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন। স্কোরবোর্ডে ৭ রান উঠকেই ওপেনার কেভিন কাসুজাকে (২) ফিরিয়েছেন আবু জায়েদ। মাসুভুরে ও আরভিন মিলে যোগ করেন ১১১ রান। এরপরই আঘাত হানেন নাঈম হাসান। কট অ্যান্ড বোল্ড করে ফেরত পাঠান মাসভুরেকে। তার আগেই ফিফটি তুলে নিয়েছেন এই ওপেনার। ১৫২ বলে নয়টি চারের সৌজন্যে করেছেন ৬৪ রান।

এরপর তৃতীয় আঘাতটিও হেনেছেন নাঈম। বোল্ড করে ফিরিয়েছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে (১০)। এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ে ৬০ ওভারে ৩ উইকেটে ১৫০ রান সংগ্রহ করেছে। আরভিন ৬০ এবং সিকান্দার রাজা ৭ রান নিয়ে ব্যাট করছেন।

ঘরের মাঠে বহুদিন পর বাংলাদেশ দল শুধু স্পিনারদের ওপর নির্ভর করছে না। পাকিস্তানের বিপক্ষে তিন পেসার খেললেও ঘরের মাঠে সেটি হয়নি। আবু জায়েদের সঙ্গে রাখা হয়েছে ইবাদত হোসেনকে। স্পিনের দায়িত্ব তাইজুল ইসলাম ও নাইম হাসানের কাঁধে। মাহমুদউল্লাহ বাদ পড়ায় ফিরে এসেছেন পাকিস্তান সফরে না থাকা মুশফিকুর রহিম।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

জিম্বাবুয়ে দল : প্রিন্স মাসভরে, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ডোনাল্ড ট্রিপিয়ানো, ভিক্টর নিয়াওচি, আইনসলে এন্দলোভু, চার্ল্টন শুমা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

নাঈমের ঘূর্ণিতে চাপে জিম্বাবুয়ে

প্রকাশিত : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০