১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন ২৯ ফেব্রুয়ারি

ঢাকা: চলচ্চিত্র শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছে শিল্পী সমিতি। আগামী ২৯ ফেব্রুয়ারি গাজীপুরের মেঘবাড়িতে বনভোজনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রের নবীন-প্রবীণ সকল শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হবে এবারের বনভোজন। অতীতের তুলনায় এবার আরো জাঁকজমকপূর্ণ হবে। শিল্পীরা একটি দিন আনন্দ করবে, একে অপরের সঙ্গে দেখা হবে, আড্ডা দিবে- এমন পরিবেশ তৈরি করতেই এই বনভোজনের আয়োজন। এবারের আয়োজনে কোনো কিছুর কমতি থাকবে না বলে আশা করছি। সবাইকে নিয়ে আনন্দঘন মিলনমেলা করতে চাই।’

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হবেন। বনভোজনে তারকাদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানান জায়েদ খান।

বিজনেস বাংলাদেশ/বিআর

ট্যাগ :
জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গোল্ডকাপ ফুটবলের সূচনা

চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন ২৯ ফেব্রুয়ারি

প্রকাশিত : ০৪:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০