১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

স্বস্তিকার নতুন চমক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • 83

টালিউডের সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নতুন রূপে বড় পর্দায় আসছেন তিনি। এবার গৃহবধূর বেশে হাজির হতে চলেছেন। ছবির নাম শ্রীমতি। এতে অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। পরিচালনা করছেন অর্জুন দত্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিতে একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হচ্ছেন শ্রী অর্থাৎ স্বস্তিকা। যিনি কিনা রান্না করতে ভালোবাসেন, আর ছবিতে একটি কাল্পনিক চরিত্রও রয়েছে যার কাছ থেকে নাকি রান্নার বিভিন্ন টিপস নেন শ্রী।

আবার সব ব্যস্ততার মধ্যে একটা সময় নিজেকে বদলাতেও চান শ্রী। অন্যরকম হতে চান। নিজেকে বদলাতে জিমে ভর্তি হন, নিজের স্টাইল স্টেটমেন্টেও বদল আনেন। তবে শ্রী কি আদৌ নিজেকে বদলাতে পারবেন? সে গল্প অবশ্য শ্রীমতি মুক্তির পরই জানা যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই শুরু হবে ছবির শুটিং।

স্বস্তিকা মুখার্জি মাস্তান, হেমন্তের পাখী, ক্রিমিনাল, তবু ভালোবাসি,বাই বাই ব্যাংকক, ভূতের ভবিষ্যৎ, আমি আর আমার গার্লফ্রেন্ড, তবে তাই হোক, মিশর রহস্য, জাতিস্মর, শাহজাহান রিজেন্সিসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিআর

ট্যাগ :
জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গোল্ডকাপ ফুটবলের সূচনা

স্বস্তিকার নতুন চমক

প্রকাশিত : ০৪:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০