০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আরভিনের সেঞ্চুরি, অস্বস্তিতে বাংলাদেশ

অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে বেশ স্বস্তিদায়ক অবস্থায় পৌঁছেছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারের তিন নম্বর সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন আরভিন। এর আগে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠা জিম্বাবুয়েকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়েছে প্রিন্স মাসভুরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন।

স্কোরবোর্ডে ৭ রান উঠকেই ওপেনার কেভিন কাসুজাকে (২) ফিরিয়েছেন আবু জায়েদ। চাপে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে উদ্ধার করেছে দ্বিতীয় উইকেট জুটি। মাসুভুরে ও আরভিন মিলে যোগ করেন ১১১ রান।

এরপরই আঘাত হানেন নাঈম হাসান। কট অ্যান্ড বোল্ড করে ফেরত পাঠান মাসভুরেকে। তার আগেই ফিফটি তুলে নিয়েছেন এই ওপেনার। ১৫২ বলে নয়টি চারের সৌজন্যে করেছেন ৬৪ রান।

এরপর তৃতীয় আঘাতটিও হেনেছেন নাঈম। বোল্ড করে ফিরিয়েছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে (১০)। অবশ্য সিকান্দার রাজার সঙ্গে আরভিনের জুটি বড় হতে দেননি সেই নাঈমই। এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ে ৮৮.১ ওভারে ৫ উইকেটে ২২৬ রান সংগ্রহ করেছে। আরভিন ১০৭ রান নিয়ে ব্যাট করছেন। চাকাভা অপরাজিত আছেন ৯ রানে।

ঘরের মাঠে বহুদিন পর বাংলাদেশ দল শুধু স্পিনারদের ওপর নির্ভর করছে না। পাকিস্তানের বিপক্ষে তিন পেসার খেললেও ঘরের মাঠে সেটি হয়নি। আবু জায়েদের সঙ্গে রাখা হয়েছে ইবাদত হোসেনকে। স্পিনের দায়িত্ব তাইজুল ইসলাম ও নাইম হাসানের কাঁধে। মাহমুদউল্লাহ বাদ পড়ায় ফিরে এসেছেন পাকিস্তান সফরে না থাকা মুশফিকুর রহিম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরভিনের সেঞ্চুরি, অস্বস্তিতে বাংলাদেশ

প্রকাশিত : ০৫:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০