০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১৩ হাজারে তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২৭ রান করতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের ফরম্যাটে ১৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে তামিম ১২ হাজার ৯৭৩ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম। ইনিংসের আঠারোতম ওভারের পঞ্চম বলে চার্লটন টিশুমার বলে চার হাঁকিয়ে ব্যক্তিগত রান ৩০ এ নিয়ে যাওয়ার মাধ্যমে মাইলফলকটি ছাড়িয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের প্রথম ও ক্রিকেট ইতিহাসের ৫০তম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন তামিম। তবে বাংলাদেশের হয়ে ১৩ হাজার রান পূর্ণ করতে তামিমের প্রয়োজন ৮৪ রান। কেননা ক্যারিয়ারে মোট রানের মধ্যে ৫৭ রান করেছেন এশিয়া একাদশের হয়ে।

আর একটি রেকর্ড গড়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ২ রান করতেই দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন বাঁহাতি এই ওপেনার। ছাড়িয়ে দেন সাকিব আল হাসানকে। ঘরের মাঠে সাকিবের রান ২ হাজার ৪৭৭। তামিম তা ছাড়িয়ে গেলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩ হাজারে তামিম

প্রকাশিত : ০৩:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০