ঢাকা : ক্যাবল সিস্টেম ডিজিটাল হলে বছরে ১০-১২ হাজার কোটি টাকা আয় করা যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপি এখন আর জনগণের দল নয় উল্লেখ করে বলেছেন, দলটি এখন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দলে পরিণত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের কথা শুনলে এটাই মনে হয় আমার। খালেদা জিয়াকে দণ্ড সরকার দেয়নি দিয়েছে আদালত। দণ্ড মাফ বা জামিনের দায়িত্বও আদালতের এখানে সরকারের কিছুই করার নেই।
দুর্নীতির দায়ে তিনি দণ্ডিত হয়ে জেলে রয়েছেন, রাজনৈতিক কারণে নয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























