০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

স্বস্তিতে দিন পার করল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। আগে থেকে ক্রিজে ছিলেন মুমিনুল হক। দুজনে ৬৮ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৫ রানে। দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪০ রান। মুশফিক ৩২ ও মুমিনুল ৭৯ রানে অপরাজিত আছেন।

মুমিনুলের অর্ধশতক

রান খরায় ভুগছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে এসে রানের দেখা পেয়েছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি।

স্বপ্ন দেখিয়ে সাজঘরে শান্ত

ক্রিজে আসার পর থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত। হাফসেঞ্চুরি করে স্বপ্ন দেখিয়েছেন সেঞ্চুরির। কিন্তু পারলেন না, থেমে গেছেন ৭১ রান করে। বাংলাদেশ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকানো শান্ত ছিলেন দুর্দান্ত ফর্মেও। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। শান্তর আউটের পরে মাঠে আসেন মুশফিকুর রহিম।

বড় রান করতে ব্যর্থ তামিম, ছুটছেন শান্ত

ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। শান্তর সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। কিন্তু তাকে বেশি এগোতে দেননি ডোনাল্ড টিরিপানো। উইকেটরক্ষক চাকাবার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম আউট হয়ে গেলে ক্রিজে আসেন মুমিনুল হক।

হাসছে তামিম-শান্তর ব্যাট

১৮ রানে প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসেন বাংলাদেশ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত। ক্রিজে থাকা ওপেনার তামিম ইকবালকে সঙ্গে নিয়ে এগুতে থাকেন তিনি। দুজনের দ্বিতীয় উইকেটের জুটি থেকে আসে ৭৮ রান। ৪১ রান করে তামিম সাজঘরে ফিরে গেলে ভাঙে এই জুটি

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

স্বস্তিতে দিন পার করল বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০