০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মাশরাফীর শেষ, শুরু নাঈম-আফিফের

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা অনুমিতভাবেই ফিরেছেন। সফলতম অধিনায়ক মাশরাফীর নেতৃত্বে এটিই হতে পারে টাইগারদের শেষ সিরিজ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই সিরিজের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ফর্ম ও ফিটনেস ঠিক থাকলেই কেবল স্কোয়াডে বিবেচনায় আসবেন মাশরাফী।

এদিকে চমক হয়ে প্রথমবার ওয়ানডে দলে এসেছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। দুই তরুণ ব্যাটসম্যানই টি-টুয়েন্টি দলের সদস্য।

১৫ সদস্যের স্কোয়াড:

মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

মাশরাফীর শেষ, শুরু নাঈম-আফিফের

প্রকাশিত : ০৬:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০