০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নওগাঁয় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৩

উপজেলার মান্দা ফেরিঘাট এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।

নিহতরা হলেন- মান্দা উপজেলার চককামদেব গ্রামের শামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩৭), একই উপজেলার ঘাটকৈর গ্রামের সোলায়মান আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৬) ও লালমনিরহাট জেলা সদরের আফতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবুল হোসেন (৩৮) ও রাজশাহী গোদাগাড়ি উপজেলার দামকুরাগাট গ্রামের খয়বর আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৮)। আহতরা একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মান্দা ও নিয়ামতপুর উপজেলায় বিক্রয় প্রতিনিধি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, অটোরিকশাটি মান্দার মদর থেকে নওগাঁয় যাচ্ছিল। পথে বিপরীত দিক খেকে আসা একটি ট্রাক অটোকিশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। “এ সময় রিকশার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।“

লাশ ময়নাতদন্তের জন্য মান্দা থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোজাফ্ফর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

নওগাঁয় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০২:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০