০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বিকেলে শুরু সালমাদের বিশ্বকাপ মিশন

অস্ট্রেলিয়ায় গত ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে এখনো মাঠে নামেনি বাংলাদেশ দল। দুই দিন পর আজ ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগ্রেসরা। এই ভারতকে হারিয়েই দেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা উপহার দিয়েছিলেন জাহানারা-রুমানারা। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

এশিয়া কাপের শিরোপা জয় ও অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় টাইগ্রেসদের অনুপ্রাণিত করছে। এ ব্যাপারে টাইগ্রেস অধিনায়ক সালমা বলেন ‘এশিয়া কাপের শিরোপা জয়টা ছিল আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। তবে এখন আমরা কেবল বিশ্বকাপেই মনোযোগ দিতে চাই। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দুটি আমাদের মূল লক্ষ্য। সম্প্রতি আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। আমরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সালমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে দুটি দারুণ জয়। তাই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে এশিয়া কাপের দুটি জয় বড় অনুপ্রেরণা হয়েই থাকছে।

বড় দলগুলোর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি জয় আছে বাঘিনীদের। আরও দুটি জয় এসেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই জয়গুলোই আজকের ম্যাচে সালমাদের অনুপ্রেরণা।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারতের মেয়েরা। কিন্তু তারা এশিয়া কাপের স্মৃতি ভুলেনি। যে কারণে বাংলাদেশকে নিয়ে সতর্ক নীল জার্সিধারীরা। মিডল অর্ডার ব্যাটসম্যান ভেদা কৃষ্ণমূর্তি বলেন, ‘এটা শুধু মাত্র একটি ম্যাচ ছিল, সামনে আমাদের আরও অনেক ম্যাচ আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে আত্মতুষ্টিতে ভুগলে হবে না। আমাদের এখন সেই অনুভূতিগুলো ছেড়ে দিতে হবে এবং আমরা যে ভালো কাজ করেছি তার পুনরাবৃত্তি করার দিকে নজর দিতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

বিকেলে শুরু সালমাদের বিশ্বকাপ মিশন

প্রকাশিত : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০