০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

শুরুতেই সালমা ও পান্নার আঘাত

ভারতের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন। টস জয় দিয়ে যাত্রা শুরু করলো সালমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর: ভারতীয় নারী দল : ৭৮/৩ (১০ ওভার)

ভারতীয় অধিনায়ককে ফেরালেন পান্না। উইকেটে সেট হয়ে যাওয়া হার্মানপ্রিত প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ওঠে। তবে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৮ রান করে ফিরে যান ভারতীয় নারী দলের এ অধিনায়ক। পান্নার বলে কাট করতে গিয়ে রুমানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ব্যাটার।

পান্নার বলে ফিরলেন শেফালি। শেফালি ভার্মা, ব্যাট হাতে ১৬ বলে করে ফেলেছিলেন ৩৯ রান। তার ব্যাটিং ঝড়ে ৫ ওভারে ৫০ রানে তুলে ফেলে ভারত। তবে ৫.৩ ওভারে পান্না ঘোষ ফেরান এ আক্রমণাত্মক ওপেনারকে। পান্নার বলে উড়িয়ে মারতে গিয়ে শামীমার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেফালি। মাঠে নেমেছেন ভারতীয় অধিনায়ক হার্মানপ্রিত কৌর।

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতে আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। তবে দ্বিতীয় ওভারে আঘাত হানেন অধিনায়ক সালমা। ফিরিয়ে দেন ওপেনার তানিয়া ভাটিয়াকে। উইকেটরক্ষক নিগারের হাতে স্ট্যাম্পিং হওয়ার আগে করেন মাত্র ২ রান। তিনে নেমেছেন জেমিমাহ রদ্রিগেজ।

বাংলাদেশ নারী একাদশ

মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোস ও নাহিদা আকতার।

ভারতীয় নারী একাদশ

শেফালি ভার্মা, তানিয়া ভাটিয়া, জেমিমাহ রদ্রিগেজ, হার্মানপ্রিত কৌর, দিপ্তি শর্মা, রিচা ঘোষ, ভেদা কৃষ্ণমূর্তি, শিখা পান্ডে, অরুন্ধতি রেড্ডি, পুনম যাদব ও রাজেশ্বরী গায়কড়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

শুরুতেই সালমা ও পান্নার আঘাত

প্রকাশিত : ০৬:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০