০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রথম ম্যাচেই পরাজিত টাইগ্রিসরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ভারতের দেয়া ১৪২ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারতের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সালমারা। দরীয় ৫ রানেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সানজিদা ইসলামকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মুর্শিদা খাতুন। কিন্তু তিনি আউট হয়ে যান ২৬ বলে ৩০ রান করে।

সানজিদা ফেরেন ১৭ বলে ১০ রান করে। তারপর দলের হাল ধরেছিলেন উইকেটরক্ষক নিগার সুলতানা। সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে তিনিও বিদায় নেন দলকে বিপদের মুখে রেখেই। আউট হওয়ার আগে নিগার করেন ২৬ বলে ৩৫ রান।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করতে পারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান। ফলে ১৮ রানের হার মানতে হয়েছে টাইগ্রিসদের।

ভারতের পক্ষে ৩টি উইকেট শিকার করে পুনম যাদব। ২টি করে উইকেট নেন শিখা পাণ্ডে ও অরূন্ধতি রেড্ডি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

প্রথম ম্যাচেই পরাজিত টাইগ্রিসরা

প্রকাশিত : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০