নাট্যকার, অভিনেতা, পরিচালক আসিফ নজরুলর পরিচালনায় নির্মিত শর্ট ফিল্ম ‘অনুশোচনা’ কোলকাতায় অনুষ্ঠিত হট্টমেলায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। জুরি বোর্ডের বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় প্রশংসাপত্র পেয়েছেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।
গত ২৩ ফেব্রুয়ারি কোলকাতার ভারত সভায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক আসিফ নজরুলের হাতে এই সন্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন হট্টমেলায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা।
এ ব্যাপারে রোমিও বলেন, অনেকটা অবাক করার মতোই ঘটনা কারণ সাংবাদিকতা করতে করতে অভিনেতা হওয়ার চেষ্টা করেছি। অভিনয়কে আমি উপভোগ করি, এই প্রশংসাপত্র আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিলো। চেষ্টা করবো অভিনয়ে আরও মনোযোগী হতে।
উল্লেখ্য, আহমেদ সাব্বির রোমিও পারিবারিক সমস্যার জন্য ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























