ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান খান (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে আব্দুর রহমান খান মাছ বিক্রির জন্য অটোরিকশায় চড়ে ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় আসতেই কিশোরগঞ্জগামী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুর রহমান খান ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন অটোরিকশা চালক রাজন মিয়া ও যাত্রী বাদশাহ মিয়া। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুর রহমান খান উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরোশিরা গ্রামের সমরেশ খানের ছেলে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















