০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

খুলনার উদ্দেশে যাত্রা করলেন বর সৌম্য

সোনালি শেরওয়ানি পরে বর বেশে খুলনার উদ্দেশে যাত্রা করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রো বাস ও চারটি বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে রওনা হন তিনি। যাত্রাকালে সৌম্যকে বহনকারী প্রাইভেট কারে তার সঙ্গে ছিলেন বাবা কিশোরী মোহন সরকার ও তার মেঝ মামা।

সন্ধ্যা ৭টার দিকে খুলনা ক্লাব মিলনায়তনে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকে বাধা পড়বেন সৌম্য সরকার।

এর আগে দুপুরে সাতক্ষীরা শহরস্থ মধ্য কাটিয়ার লাল-সবুজ বাড়িতে ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে পরিবার-পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ হয়ে যায় সৌম্য সরকারের। এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশির্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

খুলনার উদ্দেশে যাত্রা করলেন বর সৌম্য

প্রকাশিত : ০৭:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০