০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জয়ার চড়ুইভাতি, কমেন্টের বন্যা!

গিয়েছিলেন পিকনিকে, সেখানে গিয়েই মাটির উনুনে রান্না করলেন দুই বাংলার জানপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে দেখা গেল অভিনেত্রীর আরও দুই আত্মীয়াকেও। খোলা উঠোনে বসে হাতা-খুন্তি নিয়ে জমিয়ে চলল রান্নাবান্না। মাংস, আলুর ভর্তা, মেথি শাক, চচ্চড়ি সহ আরও কতকিছুই না রান্না করলেন অভিনেত্রী। সম্প্রতি, বাংলাদেশে পরিবারের সদস্যদের সঙ্গে চড়ুইভাতির এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান।

নিজের পোস্ট করা এই ভিডিওতে মেকআপ ছাড়াই ধরা পড়েছেন অভিনেত্রী। যেখানে ঘরোয়া পোশাকে আর পাঁচজন সাধারণের মতোই ধরা দিয়েছেন জয়া। তার চড়ুইভাতির এই ভিডিওর নিয়ে বহু মানুষের কমেন্টের বন্যাও বয়ে গিয়েছে।

তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ দুই বাংলাতেই জমিয়ে অভিনয় করছেন জয়া আহসান। সম্প্রতি ‘রবিবার’ ছবিতে প্রসেনজিৎ-এর বিপরীতে দেখা গিয়েছে জয়াকে। সিনেমাটি কলকাতার পর এখন দেশে চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জয়ার চড়ুইভাতি, কমেন্টের বন্যা!

প্রকাশিত : ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০