০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

স্বাধীন বাংলা বেতারের গানে জয় বাংলা কনসার্ট

আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। এবার এই কনসার্ট মাতবে স্বাধীন বাংলা বেতারের গানে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর আয়োজনে এবারের কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ৯টি ব্যান্ডদল।

মিনার ও অ্যাভয়েড রাফার একক পরিবেশনা ছাড়ও মঞ্চ মাতাবে ভাইকিংস, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস, এফ মাইনর, শূন্য এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শক-শ্রোতাদের জন্য শিগগিরই শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া। এবার প্রতিটি ব্যান্ড ও শিল্পী নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো পরিবেশন করবেন।

এছাড়াও কনসার্টে থাকবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসহ নানা আয়োজন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

স্বাধীন বাংলা বেতারের গানে জয় বাংলা কনসার্ট

প্রকাশিত : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০