০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মিরাজের বাসায় ‍চুরি

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরে দুর্বৃত্তরা সোনার অলংকার ও ডলার চুরি করে নিয়ে গেছে। আর এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি ৫ লাখ ১০ হাজার টাকা। মিরাজ থাকেন মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলায় দলের সব খেলোয়াড়ের মতো তাকেও থাকতে হয়েছে টিম হোটেলে। হোটেলে মিরাজের সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া আখতারও। গত পাঁচ দিন তার ফ্ল্যাট ছিল ফাঁকা। আজ দুজন ফিরে দেখেন চুরি হয়েছে বাসায়।

এ বিষয়ে পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি খেলার জন্য বাসা থেকে হোটেলে যান মিরাজ। খেলা শেষে আজ বুধবার বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভেতরে সব তছনছ করে ২৫ ভরি সোনার অলংকার চুরি হয়েছে। তার বাসা থেকে ৬০০ ডলার খোয়া গেছে। বাড়িটির ১০ তলায় পরিবার নিয়ে বসবাস করেন মিরাজ।

গত ২০ ফেব্রুয়ারি স্ত্রীসহ চলে যান তিনি। ফলে তার ফ্ল্যাটটি খালি ছিল। কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ঘটনাটি কীভাবে কারা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে মিরাজ সাংবাদিকদের জানান, কীভাবে যে ঘটনাটা ঘটল কিছুই বুঝতে পারছি না। আমি টিম হোটেল থেকে বাসায় ঢুকে দেখি সবকিছু তছনছ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

মিরাজের বাসায় ‍চুরি

প্রকাশিত : ০৪:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০