০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ক্যানবেরার মানুকা ওভালে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখার সময় অসি দুই ওপেনার ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।

আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে দারুন খেলেছে সালমা খাতুনের দল। লড়াই করে সেই ম্যাচে ১৮ রানে হেরে গিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই সালমা-জাহানারাদের জন্য।

অন্যদিকে, দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেমিতে উঠতে হলে অসিদেরও জেতাটা জরুরি। এই ম্যাচে নিঃসন্দেহে তারাই ফেভারিট। একে তো ঘরের মাঠ তারওপর বাংলাদেশের এটিই আবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার এবং খাদিজা তুল কুবরা।

বিজনেস বাংলাদেশ/ বিআর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৪:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০