আউটসোর্সিং বাতিল করে শ্রমিকদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামালপুর কৃষি খামার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কারখানা থেকে শুরু হয়ে কেন্দ্রের ইক্ষু গবেষণা হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাংলাদেশ কৃষি খামার শ্রমিক ফেডারেশনের সভাপতি বেনজির আলম, সাধারণ সম্পাদক লাল মিয়া ও কেন্দ্রীয় সদস্য আব্দুর রউফ, সহসভাপতি হাবিব মিয়া, সহসাধারণ সম্পাদক রেজাউল, কোষাধ্যক্ষ আব্দুল হাকিমসহ ফেডারেশনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। এছাড়াও দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















