০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বাপ্পী-অপু জুটির প্রথম ঝলক (ভিডিও)

ঢাকা: দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রথম ঝলক দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফাস্টলুক পোস্টারে বাপ্পী-অপুকে ফেস্টিভ্যাল মুডে দেখা গেছে। আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে, সিনেমায় দুই তারকার ভরপুর রসায়ন পাবেন দর্শক। প্রথম ঝলক দেখাতে আরটিভি মুভিজ পেজ থেকে ফেসবুক লাইভে এসেছিলেন সিনেমাটির পরিচালক ও নায়িকা।

পরিচালক দেবাশীষ বিশ্বাসও ঠিক তেমন ধারণাই দিলেন। তার মতে, তারকা বহুল সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। দর্শক বাপ্পী-অপুকে নতুনভাবে খুঁজে পাবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায়। এতে বাপ্পীর চরিত্রের নাম আবির আর অপুর ঈশানা।

https://www.facebook.com/rtvonline/videos/2603172673247427/

বাপ্পী ও অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, সাধনা সারগম, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান।

জনপ্রিয় দুই চিত্রতারকা বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম চলচ্চিত্র এটি। এই সিনেমার মধ্যে দিয়ে বিরতি ভেঙে আবারও বড় পর্দার দর্শকের মন মাতাতে আসছেন ঢাকার সিনেমার কুইন খ্যাত অপু বিশ্বাস।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাপ্পী-অপু জুটির প্রথম ঝলক (ভিডিও)

প্রকাশিত : ১২:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০