মার্চের এক তারিখ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরইমধ্যে টিকেটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ ১,০০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকেট মূল্য ৩০০, ইস্টার্ন গ্যালারির ১৫০ ও গ্রিন হল এরিয়ার টিকেট ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
ম্যাচের টিকেট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে এই দুই জায়গায়।
প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ মার্চ। পরের দুই ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























