০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

এশিয়া একাদশ নিয়ে ভারতের ধোঁয়াশা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে একপ্রকার এশিয়া একাদশে কারা থাকবেন জানিয়ে দিয়েছেন। সেখানে ভারতের ছয় ক্রিকেটারের নাম নিয়েছেন তিনি। কারও সঙ্গে চুক্তি হয়নি উল্লেখ করলেও চারজনের দলে থাকা এক প্রকার নিশ্চত করেন তিনি। কেএল রাহুল এবং কোহলিকে নিয়ে প্রকাশ করে শঙ্কা।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এখনও এশিয়া একাদশে ভারতের কারা খেলবেন তা ঠিক হয়নি। তারা ক্রিকেটারদের পরিশ্রমের ব্যাপারটা পরীক্ষা করে দেখবেন। এরপর বাংলাদেশে ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত নেবেন। বিসিসিআইয়ের সূত্র ব্যবহার করে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই।

ওই সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে দশজনের একটা নাম দেওয়া হয়েছে বিসিসিআইকে। তার মধ্যে থেকে বিসিসিআই পাঁচজনকে পাঠাতে পারবে বলে মনে করছে। অধিনায়ক বিরাট কোহলিসহ সকলের ধকলের মাত্রা পরীক্ষা করে ক্রিকেটার পাঠানো হবে বলে জানায় ওই সূত্র।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২১ ও ২২ মার্চ ঢাকায় বিশ্ব একাদশের বিপক্ষে এশিয়া একাদশের দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় কোহলির ওই ম্যাচ খেলতে যাওয়া নিয়ে ভারতের কোচ রবি শাস্ত্রী বলেন, ‘এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা ধকল মনে করছে বোর্ডকে জানাবে।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

এশিয়া একাদশ নিয়ে ভারতের ধোঁয়াশা

প্রকাশিত : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০