০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বাফুফের নির্বাচন ২০ এপ্রিল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে কাজী সালাউদ্দিনই থাকবেন না নতুন কেউ আসবেন? এই প্রশ্নের মীমাংসা আগামী ২০ এপ্রিল। ওই দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বাফুফে) বহুল আলোচিত নির্বাচন। অবশ্য কাজী সালাউদ্দিন সভাপতি পদে একক প্রার্থী হলে এর আগেই চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে যাবেন। তবে তাঁকে ফাঁক মাঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন বাফুফের সহসভাপতি ও আরেক সাবেক তারকা ফুটবলার বাদল রায়। সালাউদ্দিনের বিরুদ্ধে অন্য কেউ সভাপতি পদে প্রার্থী না হলে বাদল নির্বাচন প্রার্থী হবেন।

বাফুফের বর্তমান কমিটির ৪ বছরের মেয়াদ শেষ আগামী ৩০ এপ্রিল। ১০ দিন আগেই নির্বাচন হয়ে হয়ে যাওয়ার কারণ রোজা। আজ বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘২৪-২৫ এপ্রিল রোজা শুরু হয়ে যাবে। তখন আর নির্বাচন করা ঠিক হবে না। তাই রোজার আগেই আমরা নির্বাচনটা সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’ ২০১৬ সালের বাফুফের নির্বাচন হয়েছিল ঢাকার হোটেল র‌্যাডিসনে। এবার বাফুফে ভবনেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ৩ সদস্যের নির্বাচন কমিশনে আছেন সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মাহফুজুর রহমান সিদ্দিকী, মোতাহার হোসেন।

বাফুফের এই সভায় ৩ মাসের জন্য ভারপ্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সহকারী ইংলিশ কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের নিয়োগ চূড়ান্ত হয়েছে। গত অক্টোবরে পল স্মলি চলে যাওয়ার পর পদটি শূন্য আছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বাফুফের নির্বাচন ২০ এপ্রিল

প্রকাশিত : ০৮:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০