১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বগুড়ায় তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু

বগুড়ার ধুনটে আজ বিকেলে আসরের নামায আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম ৪০তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। অন্যান্য বারের মতো এবারও উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম স্কুলের সামনে ময়দান ইজতেমা শুরু হয়েছে।

ইজতেমা আয়োজক কমিটির সুরা সদস্য হুমায়ন কবীর বলেন, ঢাকা-কাকরাইল মসজিদের তত্বাবধায়নে সরুগ্রাম ৪০তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীগণ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন।

ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামায়াতের গুরুত্ব, কার্যক্রম ও করণীয় বিষয়ে মুসল্লিদের অবগত করবেন। প্রতি বছরের মতো এবারও সৌদি আরব, মরক্কো, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশ থেকে মুসুল্লিরা ইজতেমার জমায়েত হয়েছেন।

বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ইজতেমা ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের লোকজন। বিদেশি মুসুল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

বগুড়ায় তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু

প্রকাশিত : ০৬:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭