ভালুকা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।বীমা দিবসের শপথ করি,উন্নয়নের দেশ গড়ি-এ প্রতিপাদ্য কে সামনে রেখে এ বছর এই প্রথম বীমা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,জীবন বীমা কর্রপোরেসন এর ভালুকা শাখার ম্যানেজার ইনচার্জ জামাল উদ্দিন আহমেদ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ময়মনসিংহের জোন ইনচার্জ মোঃ হানিফ খান , প্রমুখ। এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির এজেন্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান,বীমা দেশের অর্থনিতীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।আবার বেকার সমস্যা দূরীকরণ হচ্ছে।তিনি আরও বলেন বীমা খাতের অন্যতম চ্যালেন্জ হচ্ছে বীমার প্রতি মানুষে আস্হা বাড়ানো। মানুষ বীমা কোম্পানীর এজেন্টদের বিশ্বাস করে না, অনেক এজেন্ট ভুয়া রশিদ দিয়ে গ্রাহকদের প্রতারিত করছে।তাই এই বিষয় আমলে আনতে হবে। বীমা কোম্পানী গুলো আরও যত্নবান হতে হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন,গ্রাহক যাতে কোন ভাবেই প্রতারিত না হয় সেই দিকে বীমা কোম্পানিগুলোর নজর রাখতে হবে এবং তিনি আরও বলেন ভালুকার সকল বীমা কোম্পানি মিলিত ভাবে একটি কমিটি করার জন্য।যাতে করে কোন এজেন্ট কোন গ্রাহকের সাথে প্রতারনা করলে এই কমিটি তা সমাধান করতে পারে।জীবন বীমা কর্রপোরেসন এর ভালুকা শাখার ম্যানেজার ইনচার্জ জামাল উদ্দিন আহমেদ বলেন, এখন আগের মত মানি রিসিট দিয়ে টাকা জমা দিতে হয় না।সরাসরি অনলাইনে টাকা জমা হয়।যখন ইচ্ছা তখন গ্রাহক তার একাউন্ট দেখতে পারবে।এবং টাকা জমা দেওয়ার সাথে সাথে মোবাইলে মেসেজ চলে যাবে।এখন ইচ্ছে করলেই কোন এজেন্ট কোন গ্রাহক কে প্রতারিত করতে পারবেনা।গ্রাহকদের ও সচেতন হতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করা।
তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫জানুয়ারী অনিষ্ঠিত মন্ত্রী সভার বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ মার্চকে বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৫৮ সাল থেকে আইযুব খানের মার্শাল ল’ জারি হওয়ার কারণে দেশে রাজনীতি বন্ধ ছিল। বঙ্গবন্ধু আপাতমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তার পক্ষে রাজনীতি না করে থাকা সম্ভব ছিল না। এ অবস্থায় তিনি আলফা ইন্স্যুরেন্সে যোগ দিয়ে চাকরির আবরণে রাজনীতি করতেন।
গাজী গোলাম মোস্তফা, জহুর আহমেদ চৌধুরী ও মোহাম্মদ হানিফকে নিয়ে বঙ্গবন্ধু চট্টগ্রাম, খুলনা, সিলেট যেতেন। সেখানে বীমা কোম্পানির কাজে গেলেও তিনি লোকজনের সঙ্গে দেখা করে নানা ধরনের রাজনৈতিক দিকনির্দেশনা দিতেন।
আইডিআরএ সূত্র জানায়, পৃথিবীর অনেক দেশেই বীমার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য একটি দিন, সপ্তাহ অথবা মাসকে বীমা সেবা দিবস, সপ্তাহ বা মাস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে কোনো বীমা দিবস না থাকলেও বীমা নীতি ২০১৪তে বীমা দিবস রাখার বিষয়টি স্থান পায়। পরে ২৬ জানুয়ারি আইডিআরএ যাত্রা শুরুর দিনটিকে বীমা দিবস হিসেবে ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু সম্প্রতি বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে নিশ্চিত করা হয়েছে যে, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। তাই এখন এই দিনটিকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















