০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ২

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে একটি বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০১মার্চ) গভীর রাতে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মোহন (৩৫) ও চাঁদপুরের জাকির হোসেন (৩৫)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে তারা ওই আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছয়টি গাড়ি নিয়ে যায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ১০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ছয়টি কাঁচা দোকান ও কয়েকটি ভাড়া বাসা পুড়ে যায়। পরে দগ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চট্টগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ২

প্রকাশিত : ১০:২২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০