০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাবিতে প্রতিকী অনশন

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রতিকী অনশন পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাস্টাররোল কর্মচারীরা। সোমবার (০২ মার্চ) বেলা সাড়ে ১১টায়  মাস্টাররোল ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

ঘন্টাব্যাপী চলা প্রতিকী অনশনে পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে (মাস্টাররোল) কর্মচারী নেই। শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দ হলেও সিন্ডিকেটে সেই বিল পাশ হয়নি। যার ফলে আমাদের চাকরিও স্থায়ী হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় নতুনভাবে স্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। মুজিববর্ষেও আমাদের আনন্দ হরণ করা হয়েছে।

উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে নিয়মিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাবিতে প্রতিকী অনশন

প্রকাশিত : ০৬:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০