০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চান্দিনায় ভুয়া কবিরাজ আটক

সাজাপ্রাপ্ত ভুয়া কবিরাজ আব্দুল জলিল

কুমিল্লার চান্দিনায় আব্দুল জলিল নামে এক ভুয়া কবিরাজকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার কুটুম্বপুরে জলিলের স্বপ্নে প্রাপ্ত হাড় ভাঙা চিকিৎসালয়ে অভিযান চালায় থানা পুলিশের একটি দল।

অভিযান চালিয়ে ওই কবিরাজের কাছে লাইসেন্স চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।

সাজাপ্রাপ্ত আব্দুল জলিল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আ.মজিদের ছেলে। তিনি বাত ব্যথা, হাড় ভাঙার ডাক্তার নাম ব্যবহার করে দুই মাস ধরে কুটুম্বপুর এলাকায় রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান, মিথ্যা আশ্বাস দিয়ে জলিল সুদূর শায়েস্তাগঞ্জ থেকে এসে কবিরাজি করার নামে কুটুম্বপুরে আস্তানা গড়ে। তার কাছে কবিরাজি পেশার লাইসেন্স চাইলে দেখাতে ব্যর্থ হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভুয়া কবিরাজকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চান্দিনায় ভুয়া কবিরাজ আটক

প্রকাশিত : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০