১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

চাঁদপুরে এক প্রেমিকাকে ছুরিকাঘাতের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার চাঁদপুর ফাইভস্টার পার্কে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাকৃত ওই প্রেমিকের নাম দিপু মজুমদার। সে রায়পুর ক্যাম্পেরহাটের রত্নেশ্বর মজুমদারের ছেলে। আর প্রেমিকা দিবা রানী মাঝি (১৯)। সে চরকৃষ্ণপুরের জগেশ্বর মাঝির মেয়ে।

দিবা রানীর পরিবার জানায়, দিবা চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী। তার একটি ছোট ভাইও রয়েছে। দিপুকে পাত্তা না দেওয়ায় সে এই কাণ্ড ঘটিয়েছে।

এ দিকে বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় ১ বছর যাবত দিপু ও দিবার প্রেম চলছিল। হঠাৎ করে দিবার বিয়ে ঠিক হয়ে যায়। তাই তারা শেষবারের মতো দেখা করতে চান ফাইভস্টার পার্কে। আর এই মিলিত হতে এসে কথাকাটির এক পর্যায়ে দিবাকে ছুরিকাঘাত করে দিপু। এ অবস্থায় পার্কের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দিবাকে হাসপাতালে ভর্তি করে এবং দিপুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন বলেন, ‘এ ঘটনা জানামাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে দিবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

প্রকাশিত : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০