০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে আগুনে পুড়ল চার বসতঘর

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরের দাসপাড়া এলাকায় আগুনে চারটি ঘর পুড়ে গেছে। এতে ৯/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

সোমবার দিবাগত রাত আটটার দিকে কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকার রাজকুমার দাস ও বিশ্বনাথ দাসের বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত রাজকুমার ও বিশ্বনাথ জানান, তারা বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করেন। সেজন্য তাদের একটি ঘরে ককশিট ছিলো। রাত আটটার দিকে ককশিট রাখা ঘরে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালেও তার আগেই চারটি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ঘর চারটিতে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। আগুনে তাদের ৯/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

কিশোরগঞ্জে আগুনে পুড়ল চার বসতঘর

প্রকাশিত : ১২:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০