১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষিকা ও তার মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- স্কুল শিক্ষিকা পলি মজুমদার (৪০) ও তার মেয়ে রিশিকা দে নিধি (২)।

বুধবার সকাল ৯টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারশীপুর সালামের দোকান নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত স্কুল শিক্ষিকার আরেক মেয়েসহ ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারশীপুর সালামের দোকান নামকস্থানে সোনাইমুড়ীগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্শা আরোহী পলি মজুমদার (৪০) ও তার মেয়ে রিশিকা দে নিধি (২) নিহত হয়। শিক্ষিকার অপর মেয়ে সেজুতি দে (১১), মানিক (২৭) ও ফাহিমকে (২১) গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

প্রকাশিত : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০