১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চট্টগ্রামে ১৭ কেজি গাঁজাসহ আটক ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ কিনাধন চাকমা (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি রাঙামাটির নানিয়ারচরের নারানছড়ার মৃত আদ চন্দ্র চাকমার পুত্র।

র‌্যাব ৭ এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে বলেন, রাঙ্গুনিয়া-কাউখালী আঞ্চলিক সড়কের ওপর গাঁজা ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে লেঃ কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কিনাধন চাকমাকে ধরে ফেলে র‌্যাব। পরে তার সঙ্গে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে ১৭ কেজি গাঁজা পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

চট্টগ্রামে ১৭ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত : ১১:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭