মুজিব শতবর্ষ উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা যুবলীগের উদ্যোগে আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারি পূর্ব মাদারীপুর কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ডামুড্যা পৌরসভা একাদশ বিজয়ী হয় ও শিধলকুড়া ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়।
ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি বিএম সাত্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মঈদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান লাভলী আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক পিন্টু, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর, আওয়ামীলীগ নেতা শেখ মাকসুদুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর প্রমূখ ।
বিজনেস বাংলাদেশ/ইএম




















