০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থাকা ট্রাকে পেছন থেকে পিকআপের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

আজ শুক্রবার (০৬ মার্চ) ভোরে ভালুকা উপজেলার মেহরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার এসআই রুহুল আমীন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ট্রাকের হেলপার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তালাককোর্ট গ্রামের আব্দুছ ছালামের ছেলে আজিল (২২)ও পিকআপের যাত্রী রাজন (২৮)। তিনি নেত্রকোণা জেলার টাগরাকোটা গ্রামের শ্রী মানিকের ছেলে।

রাস্তায় থামিয়ে চাকা পাল্টাচ্ছিল ট্রাকটি। এ সময় মাছবাহী অপর একটি পিকআপ এসে পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

মিয়ানমারের উপকূলে নৌকাডুবে ৫০০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০২:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০