০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার ( ৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

জানা যায়, আটজন যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে একটি বাসকে ওভারটেক করার সময় আনন্দ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুইজন।

আহত অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ও ছয়জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত : ০৪:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০