১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পাঁচ হাজার শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হল বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ। আজ শনিবার (০৭ মার্চ) সকালে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। এদের মধ্যে অনেককেই এদিন দেখা গেছে ‘মুজিব কোর্ট’ পরা। তারা বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে।

ভাষণ পাঠ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ খালেদা খানম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার।

এসময় বক্তারা বলেন, আজ যারা এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিল তারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে যেখানে কোন দুর্নীতি, শোষণ, নিপীড়ন থাকবে না। সোনার বাংলা গড়া ও বঙ্গবন্ধুর বার্তা বর্তমান প্রজন্মের মাঝে দিতেই আজকের এই আয়োজন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

প্রকাশিত : ০৪:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০