০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

‘মুজিব বর্ষের অনুষ্ঠান নিয়ে রাজনীতি করার কিছু নেই ’: কাদের

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানবতা ও মানবস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।

মঙ্গলবার (১০ মার্চ) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।

এসময় তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন।

তিনি জানান, ১৭ মার্চ সারাদেশের জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মক্ষণে আতশবাজি ফোটানো হবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

‘মুজিব বর্ষের অনুষ্ঠান নিয়ে রাজনীতি করার কিছু নেই ’: কাদের

প্রকাশিত : ০১:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০