জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী ব্রিজের পার্শ্বে ডোবা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী ব্রিজের উত্তর পার্শ্বে ডোবায় স্থানীয়রা একটি অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।
গোপীনাথপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য রহিমা বেগম বলেন, আজ সকালে আমি ওই সড়কে হাটার সময় রাস্তার পাশে পানিতে এক বৃদ্ধকে ভাসতে দেখে আমাদের ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। এর পর তিনি পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়ারদার বলেন, অপরিচিত এক বৃদ্ধ রাস্তার পাশে পানিতে উপর হয়ে ভাসছিল। এখন পর্যন্ত তার কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি।
এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ধারণা করা হচ্ছে লোকটির মিরগি ব্যারাম থাকতে পারে। সে রাতের বেলা ওই স্থানে হয়তবা (পায়খানা/প্রেসাব করার পর) পানি খরচ করার সময় পরে গিয়ে আর উঠতে পারেনি। লাশটির পড়নের লুঙ্গীর কাঁছায় ৩৫০০ টাকাও ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
বিজনেস বাংলাদেশ/ আরিফ










