০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

যৌনপীড়নের দায়ে অভিযুক্ত মার্কিন আইনপ্রণেতার আত্মহত্যা

কিশোরীকে যৌনপীড়নের জন্য অভিযুক্ত যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের আইনপ্রণেতা ড্যান জনসন আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় মাউন্ট ওয়াশিংটনের গ্রিনওয়েল ফোর্ড সড়কের একটি সেতুর কাছে নিজ গাড়িতে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়। তার মাথায় বন্দুকের একটি গুলি বিদ্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে কেনটাকির বুলিট কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা ডেভ বিলিংস জানান, রিপাবলিকান প্রতিনিধি ও লুইসভিলে চার্চের স্বঘোষিত পোপ ড্যান জনসন সম্ভবত আত্মহত্যা করেছেন।

৫৭ বছর বয়সী জনসনের বিরুদ্ধে তার মেয়ের বান্ধবী এক কিশোরীকে যৌনপীড়নের অভিযোগ উঠেছিল। এরপর কেনটাকির রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির নেতারা জনসনকে প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগের আহ্বান জানান।

সোমবার কেনটাকি সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এক প্রতিবেদনে জানায়, আইনপ্রণেতা জনসনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন চার্চের এক কিশোরী।

কিশোরীর দাবি, ২০১৩ সালে নিজের বাড়ির বেসমেন্টে জনসন তার শরীরের স্পর্শকাতর অংশে হাতড়ে বেড়িয়ে যৌন নির্যাতন করেছিলেন।

পরদিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ অস্বীকার করেন জনসন।

এরপর বুধবার স্থানীয় সময় ৫টার দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন জনসন। এতে তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে একমাত্র ঈশ্বরই প্রকৃত সত্য জানেন। তিনি ১৬ বছর ধরে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুধবার সন্ধ্যায় নিজ গাড়িতেই জনসনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

উল্লেখ্য, এক ফেসবুক পোস্টে বারাক ও মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে তুমুল বিতর্কের জন্ম দেন ড্যান জনসন। এরপর ২০১৬ সালে তিনি কেনটাকির প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।

ট্যাগ :
জনপ্রিয়

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

যৌনপীড়নের দায়ে অভিযুক্ত মার্কিন আইনপ্রণেতার আত্মহত্যা

প্রকাশিত : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭