কুড়িগ্রামের রাজিবপুরে ২০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (২২) ও রাকিব হাসান (২০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বটতলা এলাকায় একটি অটোরিকশায় তল্লাশী করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক শফিকুল রাজিবপুর উপজেলার যাদুর চর ইউনিয়নের উত্তর আলগার চর গ্রামের হারিস উদ্দিনের ছেলে। সে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। রাকিব হাসান উপজেলার বালিয়ামারী বাজার পাড়া আবু বক্কর সিদ্দিকের ছেলে।
চর রাজিবপুর থানার ওসি (তদন্ত) নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ










