ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে পেনশন সুবিধাভোগিরা তাদের ভাতাদি পাবেন, মুজিব বর্ষে মহাহিসাব নিয়ন্ত্রন বিভাগের এই অঙ্গীকার নিয়ে সরকারের অর্থ সঠিকভাবে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয় উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নগরীর কাচিঝুলি ঈদগাহ মাঠ সংলগ্ন ময়মনসিংহ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসাব মহানিয়ন্ত্রক মো: জহুরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বিভাগীয় কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন সিটি মেয়র মো: ইকরামুল হক টিটু, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) মো: আনিছুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান প্রমুখ।
এ সময় বিভাগীয়, জেলা ও বিচার প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










